২০২৫ সালে পুরো বছরের সুইচ কনসোল বিক্রির পূর্বাভাস ১২ শতাংশ কমিয়ে এক কোটি ইউনিটে নামিয়েছে জাপানের ভিডিও গেম জায়ান্ট নিনটেন্ডো। বর্তমান কনসোলটির সংস্করণ পুরনো হয়ে যাওয়া ও এর বিক্রি গতি হারানোর কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া কোম্পানিটি চলতি বছর একটি নতুন কনসোল চালু করার পরিকল্পনা রয়েছে, যা সুইচের স্থান নেবে বলে ধারণা করছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা। ২০১৭ সালে চালু হওয়ার পর সুইচ কনসোলটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর চাহিদা কমতে শুরু করেছে। খবর রয়টার্স
নতুন ডিভাইস আসার আগে বিক্রয় পূর্বাভাস কমল সুইচের
২০২৫ সালে পুরো বছরের সুইচ কনসোল বিক্রির পূর্বাভাস ১২ শতাংশ কমিয়ে এক কোটি ইউনিটে নামিয়েছে জাপানের ভিডিও গেম জায়ান্ট নিনটেন্ডো।










