খুচরা পণ্য বিক্রেতা হিসেবে সেরা প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে ডিএক্স গ্রুপের মালিকানাধীন ডিএক্সটেল। সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত শাওমির বার্ষিক কনফারেন্সে এ পুরস্কার পেয়েছে কোম্পানিটি।
অনুষ্ঠানে ডিএক্সটেলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক লিটন বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও সিইও দেওয়ান কাননসহ অন্যান্য কর্মকর্তা। এছাড়া উপস্থিত ছিলেন শাওমি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট আলভিন টিএসই, শাওমি ইন্ডিয়ার হেড অব বিজনেস বিজেন্দার চৌহান, শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
ডিএক্সটেলের ফাউন্ডার ও সিইও দেওয়ান কানন বলেন, ‘ডিএক্স গ্রুপের যাত্রা থেকেই আমরা সবসময় একটি পরিপূর্ণ ইকোসিস্টেমনির্ভর ব্যবসা করার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের কাছাকাছি থেকে গ্রাহকসেবা দেয়ার জন্য আমরা ডিএক্সটেল প্রতিষ্ঠা করি, যা এরই মধ্যে সারা দেশব্যাপী সবচেয়ে বড় রিটেল চেইনের স্বীকৃতি পেয়েছে। আজকের এ সম্মাননা আমাদের আরো অনেক দূর যেতে অনুপ্রাণিত করবে। আমাদের সহকর্মী ও গ্রাহকদের আমি এ পুরস্কার উৎসর্গ করছি।’ —বিজ্ঞপ্তি










