প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ানপ্লাস বাংলাদেশের বাজারে তাদের ইকোসিস্টেম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এ ইকোসিস্টেমের অংশ হিসেবে তিনটি অত্যাধুনিক ডিভাইস উন্মোচন করা হয়েছে। এগুলো হলো ওয়ানপ্লাস প্যাড ২, ওয়ানপ্লাস ওয়াচ ২ ও ওয়ানপ্লাস বাডস প্রো ৩।

ওয়ানপ্লাস প্যাড ২, ওয়ানপ্লাস ওয়াচ ২ বাজারে পাওয়া গেলেও কিছুদিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে ওয়ানপ্লাস বাডস প্রো ৩। এটি বাংলাদেশে চালু হওয়া কোনো স্মার্টফোন প্রতিষ্ঠানের সমন্বিত আইওটি ইকোসিস্টেমগুলোর একটি, যা ব্যবহারকারীদের উদ্ভাবন ও সংযোগের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে। এসব ডিভাইস নিরবচ্ছিন্ন সংযোগ, হাই পারফরম্যান্স, অত্যাধুনিক ডিজাইন ও উন্নত ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরো সহজ ও উন্নত করবে।

স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্লাটফর্ম চালিত ওয়ানপ্লাস প্যাড ২ ট্যাবলেটে রয়েছে ১২.১-ইঞ্চি থ্রি-কে ডিসপ্লে ও ছয়টি স্টেরিও স্পিকার। প্রডাক্টিভিটি ও ক্রিয়েটিভিটি বাড়াতে এতে রয়েছে ওপেন ক্যানভাস, যার মধ্যে রয়েছে স্প্লিট স্ক্রিন মাল্টিটাস্কিং সেটআপ। এছাড়া এআই টুলবক্সে রয়েছে মাল্টিটাস্কিংয়ের জন্য এআই স্পিক, নোট লেখার জন্য রেকর্ডিং সামারি ও কনটেন্ট তৈরির জন্য এআই রাইটার ফিচার। প্যাডটির দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা। আলাদাভাবে এ প্যাডের স্মার্ট কি-বোর্ডটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা।

উন্নত হেলথ ট্র্যাকিং ফিচারসহ টেকসই ও মার্জিত ডিজাইনের স্মার্টওয়াচ ওয়ানপ্লাস ওয়াচ ২ ব্ল্যাক স্টিল রঙে বাজারে পাওয়া যাচ্ছে। এর মূল্য ২৯ হাজার ৯৯৯ টাকা। স্মার্টওয়াচটি রিয়েল-টাইম হার্টরেট, রক্তে অক্সিজেনের পরিমাণ, ঘুমের ধরন ও স্ট্রেস লেভেল জানিয়ে দিতে সক্ষম। এছাড়া অডিও অভিজ্ঞতাকে নতুন পর্যায়ে নিয়ে যেতে দ্রুতই বাজারে আসছে ওয়ানপ্লাস বাডস প্রো ৩। মিডনাইট ওপাস ও লুনার রেডিয়েন্স রঙে বাজারে পাওয়া যাবে ইয়ারবাডটি। এতে রয়েছে ৪৩ ঘণ্টা ব্যাটারি লাইফ ও হেড ট্র্যাকিংয়ের মতো ফিচার। ওয়ানপ্লাস প্যাড ২ ও ওয়াচ ২ ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ ও এক্সক্লুসিভ ব্র্যান্ড স্টোরে পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইনে পিকাবু, দারাজ ও গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকেও পণ্যগুলো অর্ডার করা যাবে।–—বিজ্ঞপ্তি