যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে টেক জায়ান্ট অ্যাপলের নামে মামলা হয়েছে। ক্যালিফোর্নিয়ার সান জোসে গত সপ্তাহে করা মামলায় বলা হয়, কোম্পানিটি অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার নিয়ে ভুল তথ্য দিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করেছে। এ সময় অ্যাপল ইন্টেলিজেন্স সক্ষম আইফোন ও অন্য ডিভাইস ক্রেতাদের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়। অ্যাপল নিজেদের বিজ্ঞাপনে যেসব অত্যাধুনিক এআই ফিচারের প্রতিশ্রুতি দিয়েছিল, তা ব্যবহারকারীরা পায়নি বলে অভিযোগ উঠেছে। মামলায় আরো দাবি করা হয়, অ্যাপলের এ কর্মকাণ্ড ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। খবর টেকক্রাঞ্চ
অ্যাপলের বিরুদ্ধে বিজ্ঞাপনে বিভ্রান্তিকর তথ্য দেয়ার মামলা
যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে টেক জায়ান্ট অ্যাপলের নামে মামলা হয়েছে।










