সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত শাওমি এর বাৎসরিক কনফারেন্সে সেরা রিটেইল
চেইন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠান ডিএক্সটেল।
উক্ত অনুষ্ঠানে ডিএক্সটেল এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর লিটন বিশ্বাস, এ সময় প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও সিইও দেওয়ান কাননসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে শাওমি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট আলভিন টিএসই, শাওমির হেড অব বিজনেস (বাংলাদেশ, শ্রীলংকা ও নেপাল) বিজেন্দার চৌহান, শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রতিষ্ঠানটির
ফাউন্ডার ও সিইও দেওয়ান কানন বলেন, ডিএক্স গ্রুপের যাত্রার শুরু থেকেই আমরা সবসময়
পরিপূর্ণ ইকোসিস্টেম নির্ভর ব্যবসার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের কাছাকাছি
থেকে গ্রাহক সেবার জন্য আমরা ডিএক্সটেল প্রতিষ্ঠা করি, যা এরই মধ্যে সারা দেশব্যাপী
ছড়িয়ে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইনের স্বীকৃতি পেয়েছে। আজকের এ সম্মাননা আমাদেরকে
আরো অনেক দূর যেতে অনুপ্রাণিত করবে। আমাদের সহকর্মী এবং গ্রাহকদেরকে আমি পুরস্কারটি
উৎসর্গ করছি।
অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত শাওমি বাংলাদেশের পার্টনাররা অংশগ্রহণ
করেন। বিজ্ঞপ্তি










