চুজ ফ্রান্স বিজনেস সামিটের অংশ হিসেবে ৪০০ কোটি ইউরো বা ৪৩০ কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট। লে ফিগারো সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান মার্কিন প্রযুক্তি কোম্পানিটির প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ। তিনি জানান, বিনিয়োগের বড় অংশই দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশে ব্যয় করা হবে। এছাড়া দেশটির মুল হাউজ শহরে একটি ডাটা সেন্টার স্থাপনের পরিকল্পনাও রয়েছে কোম্পানিটির। রয়টার্স
ফ্রান্সে ৪৩০ কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট
চুজ ফ্রান্স বিজনেস সামিটের অংশ হিসেবে ৪০০ কোটি ইউরো বা ৪৩০ কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট।










