প্যারিস ২০২৪ অলিম্পিক গেমস সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইউটিউব। ভিডিও শেয়ারিং প্লাটফর্মটির নতুন পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে দর্শকরা অলিম্পিক সম্পর্কিত কনটেন্ট দেখায় ব্যয় করেছে ৪ হাজার কোটি মিনিট বা ৬৫ কোটি ঘণ্টা। ইউটিউব বলছে, এ পরিসংখ্যান অলিম্পিক গেমসের প্রতি দর্শকের বিপুল আগ্রহ ও উৎসাহ প্রতিফলিত করে এবং বিশ্বজুড়ে মানুষকে গেমসের অভিজ্ঞতা দেয়ার ক্ষেত্রে প্লাটফর্মটির গুরুত্বপূর্ণ অবদানও তুলে ধরে। ফোন এরেনার তথ্যানুযায়ী, একাধিক ব্রডকাস্ট কোম্পানির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বিশ্বব্যাপী দর্শকরা হাজার হাজার ঘণ্টার অফিশিয়াল অলিম্পিক কনটেন্ট দেখতে পেয়েছে, যার মধ্যে ছিল ৩২টি বিভিন্ন খেলাধুলার হাইলাইটস ও রিপ্লে। খবর টেক টাইমস
ইউটিউবে অলিম্পিকের কনটেন্ট দেখতে ব্যয় ৪ হাজার কোটি মিনিট
প্যারিস ২০২৪ অলিম্পিক গেমস সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইউটিউব।










