সেলফোনের জন্য নতুন পাওয়ার ব্যাংক উন্মোচন করেছে তাইওয়ানভিত্তিক প্রযুক্তি কোম্পানি টেকলাস্ট। এটি ই৩০ প্রো মোবাইল পাওয়ার ব্যাংক নামে এসেছে। এতে বিভিন্ন ফিচার ও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে একাধিক চার্জিং মডেলের পাশাপাশি ফাস্ট চার্জিং সক্ষমতাও রয়েছে। ই২০ প্রো মোবাইল পাওয়ার ব্যাংকের উত্তরসূরি হিসেবে ই৩০ প্রো সিরিজ উন্মোচন করল কোম্পানিটি। এতে ৩০ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ক্যাপাসিটি দেয়া হয়েছে, যা সারাদিন নিশ্চিন্তে স্মার্টফোন চালাতে সহায়তা করবে। এর মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেটসহ অন্যান্য গ্যাজেটও চার্জ দেয়া যাবে। ফলে ভ্রমণকারী, পেশাদার ব্যক্তি ও প্রযুক্তিপ্রেমীদের জন্য এটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হবে বলে মনে করছে কোম্পানিটি ও বিশ্লেষকরা। পাওয়ার ব্যাংকটিতে লাইটনিং ও ইউএসবি-সি প্লাগ চার্জিং সিস্টেম রয়েছে। যে কারণে ডিভাইস চার্জিংয়ে একাধিক চার্জারের প্রয়োজন হয় না। টেকলাস্ট ই৩০ প্রো মোবাইল পাওয়ার ব্যাংকের দাম এখনো জানানো হয়নি। গিজমোচায়না