২০০৯ সালে আইওএস ও পরবর্তী বছর অ্যান্ড্রয়েডে চালু হয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এরপর ২০১৪ সালে ফেসবুক (বর্তমানে মেটা) ১ হাজার ৯০০ কোটি ডলারে অ্যাপটি কিনে নেয়। ওই সময় হোয়াটসঅ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল ৪৫ কোটির বেশি। মেটার সাম্প্রতিক তথ্যানুযায়ী, বর্তমানে প্লাটফর্মে যুক্ত আছে ২৯৫ কোটি ব্যবহারকারী। গত এক দশকে ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৩ হাজার ৫০০ শতাংশের বেশি। এ প্রবৃদ্ধি পর্যালোচনা করে প্রযুক্তিবিদরা ধারণা করেছেন, চলতি বছর শেষে এ প্লাটফর্ম ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে ৩১৪ কোটিতে। খবর ডিমান্ডসেইজ