নতুন হালনাগাদের মাধ্যমে আইওএস ব্যবহারকারীদের জন্য একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ডব্লিউএবেটাইনফোর তথ্যানুযায়ী, আইফোন ব্যবহারকারীদের জন্য দ্বিতীয় অ্যাকাউন্ট যুক্ত করার ক্ষেত্রে দুটি বিকল্প দিচ্ছে প্লাটফর্মটি। একটি স্বতন্ত্র অ্যাকাউন্ট হিসেবে সেটআপ করা যাবে, অন্য বিকল্প হলো কিউআর কোড স্ক্যানের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট লিংক করা যাবে। অ্যান্ড্রয়েডে চালু হওয়ার এক বছরের বেশি সময় পর আইওএস ব্যবহারকারীদের জন্য এটি চালু হচ্ছে। খবর এনগ্যাজেট