উৎপাদন সক্ষমতা বাড়াতে ভারতে বড় বিনিয়োগ করবে বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী কোম্পানি ডিক্সন টেকনোলজিস। আগামী তিন বছরে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ কোটি রুপি বিনিয়োগ করবে কোম্পানিটি। সম্প্রতি কোম্পানির ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অতুল বি লাল এ কথা জানান। তিনি জানান, চলতি বছর কোম্পানিটি ভারতে ৫০০ কোটি রুপি বিনিয়োগ করবে। এছাড়া কোম্পানিটি বৈদ্যুতিক মডিউল তৈরির মাধ্যমে বিদ্যুচ্চালিত গাড়ি বাজারে আনার কথাও ভাবছে বলে সূত্রে জানা গেছে। ইটিটেলিকম
ভারতে বড় বিনিয়োগ পরিকল্পনা ডিক্সন টেকনোলজিসের
উৎপাদন সক্ষমতা বাড়াতে ভারতে বড় বিনিয়োগ করবে বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী কোম্পানি ডিক্সন টেকনোলজিস।










