চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বাজারের প্রত্যাশার চেয়ে বেশি আয় করেছে বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি। এ সময় কোম্পানিটির আয় হয়েছে প্রায় ৩ হাজার ২০০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৩৮ দশমিক ৬ শতাংশ বেশি। খবর রয়টার্স।
তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) বলছে, এ প্রবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এআই প্রযুক্তিতে ব্যবহৃত চিপের ব্যাপক চাহিদায় কোম্পানির বিক্রি দ্রুত বেড়েছে।
গত বছরের একই সময় প্রতিষ্ঠানটির আয় ছিল ২ হাজার ৩০০ কোটি ডলারের বেশি।
বছরের প্রথম প্রান্তিকেও (জানুয়ারি-মার্চ) বাজার বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় বেশি আয় করে সেমিকন্ডাক্টর কোম্পানিটি।










