বিক্রি হচ্ছে একসময়ের আলোচিত এআই পিন ডিভাইসের স্টার্টআপ হিউমেইন। প্রতিষ্ঠানটি গতকাল জানিয়েছে, হিউমেইনের এআই প্রযুক্তি, সফটওয়্যার প্লাটফর্ম, মেধাস্বত্ব ও পেটেন্ট ১১ কোটি ৬০ লাখ ডলার মূল্যে কিনে নেবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি এইচপি। স্মার্টফোনের বিকল্প হিসেবে বাজারে আনার পরিকল্পনা ছিল প্রায় ৭০০ ডলারের এআই পিন। টাইম ম্যাগাজিন ২০২৩ সালে ডিভাইসকে সেরা উদ্ভাবন হিসেবেও মনোনীত করেছিল। তবে নানা জটিলতা ও ত্রুটির কারণে এটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
খবর ইন্ডিয়ান এক্সপ্রেস










