নিজস্ব হিউম্যানয়েড রোবট তৈরির পরিকল্পনা করছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। দ্য ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে ওপেনএআই তাদের রোবোটিকস বিভাগ বন্ধ করে দেয়। তবে গত কয়েক বছরে হার্ডওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বড় ধরনের বিকাশ এ কোম্পানিকে পুনরায় রোবোটিকস প্রকল্পে আগ্রহী করে তুলেছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, যদি ওপেনএআই রোবোটিকস বিভাগ পুনরায় চালু করতে চায়, তাহলে দ্রুত গতিশীল এ বাজারে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মিলিয়ে নিতে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। খবর টেকক্রাঞ্চ