সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের নিউজ গ্রুপ ও পার্টনারশিপ টিমের নেতৃত্ব দেবেন ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক সম্পাদক জন স্টোল। সংবাদ ও সাংবাদিকতার ভবিষ্যতের কেন্দ্রবিন্দু হিসেবে প্লাটফর্মকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। নিয়োগের খবরটি গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিইএস-২০২৫ ইভেন্টে এক্স করপোরেশনের বক্তব্যে প্রকাশিত হয়। প্রযুক্তিবিদদের মতে, এক্সের লক্ষ্য বর্তমান পরিষেবায় সীমাবদ্ধ নয়। এটি বৈশ্বিক সংবাদের কেন্দ্র হিসেবে নিজেকে রূপান্তরিত করতে চায়। খবর টেকক্রাঞ্চ
এক্সের নিউজ গ্রুপের নেতৃত্ব দেবেন ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক সম্পাদক
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের নিউজ গ্রুপ ও পার্টনারশিপ টিমের নেতৃত্ব দেবেন ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক সম্পাদক জন স্টোল।










