এন্ট্রি লেভেল বা সাশ্রয়ী মূল্যের বাজারের জন্য নতুন নোট সিরিজ আনার ঘোষণা দিয়েছে রিয়েলমি। এছাড়া গ্রাহকদের চাহিদার কথা বিবেচনায় আন্তর্জাতিক বাজারে আবারো জিটি সিরিজ ফিরিয়ে আনার কথাও জানিয়েছে চীনের প্রযুক্তি কোম্পানিটি।
রিয়েলমির গ্রাহকদের জন্য এক খোলা চিঠির মাধ্যমে টপ টু বটম এক্সপানশন শীর্ষক এক কৌশলের ঘোষণা দিয়েছেন রিয়েলমির প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি। চলতি বছরের শুরুতে রিয়েলমি রিব্র্যান্ডিংয়ের ঘোষণা দেয়। এরপর ব্র্যান্ডটি রিয়েলমিপ্রেমীদের কাছে বাজেটের মধ্যে প্রিমিয়াম পণ্য পৌঁছে দিতে এর পোর্টফোলিও বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।
লং-লাস্টিং ভ্যালু অর্থাৎ দীর্ঘস্থায়ী মূল্যমান বজায় রাখার উদ্দেশ্য নিয়ে চালু হতে যাচ্ছে নোট সিরিজটি, যা এন্ট্রি লেভেল স্মার্টফোন বাজারে রিয়েলমির প্রতিশ্রুতিকে প্রতিফলিত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গুণগত মান ও নির্ভরযোগ্যতার ওপর গুরুত্ব দিয়ে নতুন নোট সিরিজের বিক্রির পরিমাণ বৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে রিয়েলমি। টপ টু বটম এক্সপানশন শীর্ষক কৌশল নিয়ে স্মার্টফোনের বাজারে নিজের যাত্রাকে এগিয়ে নিতে চায় রিয়েলমি বলে কোম্পানি সূত্রে জানা গেছে। — বিজ্ঞপ্তি










