২০২৫ সাল শুরুর পর থেকে গেমিং দুনিয়ায় জোর আলোচনা চলছে গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) সিক্স নিয়ে। ২০২৩ সালের ডিসেম্বরে প্রথম ট্রেলার প্রকাশের পর গেমটির প্রকাশক ‘রকস্টার গেমস’ এ বিষয়ে তেমন নতুন কোনো তথ্য দেয়নি। যদিও এ নিয়ে গত এক বছরে চলেছে নানা আলোচনা ও গুঞ্জন। সম্প্রতি স্পেনের এক অনলাইন গেমিং স্টোর ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, জনপ্রিয় জিটিএ সিরিজের পরবর্তী সংস্করণটি আগামী ১৭ সেপ্টেম্বর মুক্তি পেতে পারে। কারণ এদিন জিটিএ ফাইভ প্রকাশের ১২ বছর পূর্ণ হবে। এছাড়া রকস্টারও বলেছিল, গেমটি ২০২৫ সালের শেষের দিকে আসবে। খবর গিজমোচায়না