ছয় বছর আগে ২০১৭ সালের মার্চে বাজারে প্রবেশ করে নিনতেনদো সুইচ। এটি একটি হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস। বর্তমানে এ ডিভাইসের চাহিদা বিশ্বজুড়ে। সম্প্রতি নিহন কেইজাই শিমবুন প্রকাশিত এক প্রতিবেদনে জাপানে ডিভাইসটির বিক্রি বৃদ্ধির কথা জানানো হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত বিশ্বে সুইচের ৩ লাখ ৮০ হাজার ইউনিট বিক্রি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৬৮ শতাংশ বেশি। বাজারে আসার পর থেকে চলতি জুনে জাপানে বিক্রির দিক থেকে নতুন রেকর্ড তৈরি করেছে এ সুইচ। তবে সামনের বছরগুলোয় সুইচ কনসোলের বিক্রি কমার পূর্বাভাসও প্রতিবেদনে দেয়া হয়েছে। চলতি অর্থবছরে নিট মুনাফা ২১ শতাংশ কমে ৩৪ হাজার কোটি ইয়েনে পৌঁছবে। জাপানে এখন পর্যন্ত ২ কোটি ৯৭ লাখ ইউনিট নিনতেনদো সুইচ বিক্রি হয়েছে। শিগগিরই তা তিন কোটির মাইলফলক পার করবে বলে আশা সংশ্লিষ্টদের। শিল্প বিশ্লেষকদের মতে, আগামী বছর জাপানের বাজারে কনসোলটি শীর্ষ অবস্থানে থাকবে। হার্ডওয়্যার ও গুণগত মান নিয়ন্ত্রণের দিক থেকে দুর্বল হলেও কনসোলটি গেমারদের উন্নত অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে। গিজমোচায়না
নিনতেনদো সুইচ বিক্রিতে নতুন রেকর্ডের পথে জাপান
ছয় বছর আগে ২০১৭ সালের মার্চে বাজারে প্রবেশ করে নিনতেনদো সুইচ। এটি একটি হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস।










