লিংক-ইন-বায়ো টুল সরবরাহকারী কোম্পানি লিংকট্রির সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে স্ন্যাপ। এর মাধ্যমে এখন থেকে ব্যবহারকারীরা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে কর্মক্ষেত্রসহ যেকোনো প্রোফাইল যুক্ত করতে পারবে। এতদিন বিভিন্ন ব্র্যান্ড ও স্ন্যাপ স্টাররা প্রোফাইলে লিংক যুক্ত করতে পারত। প্রাথমিকভাবে এপ্রিলে ফিচারটি আনার ঘোষণা দেয় কোম্পানিটি। লিংক যুক্ত করার জন্য পাবলিক প্রোফাইলে প্রবেশ করে এডিট বাটনে ক্লিক করে ওয়েবসাইট বা লিংকট্রি অপশন নির্বাচন করতে হবে। লিংক-ইন-বায়ো টুলটি কনটেন্ট নির্মাতাদের লিংকট্রি পেজে তাদের স্ন্যাপচ্যাট প্রোফাইল দেখানোর সুবিধাও দেবে। গ্যাজেটস নাউ