ওপেনএআই নিজেদের জিপিটি স্টোর চালু করেছে। এটি এমন একটি প্লাটফর্ম যেখানে ডেভেলপাররা ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলভিত্তিক কাস্টম চ্যাটবট অ্যাপ্লিকেশন তৈরি ও শেয়ার করতে পারবে। এতে এআইভিত্তিক পার্সোনালাইজড অ্যাপের সংস্করণ পাওয়া যাবে। জিপিটি স্টোরটি চ্যাটজিপিটি চ্যাটবটের মধ্যেই পাওয়া যাবে। স্টোরটি অ্যাকসেস করতে ব্যবহারকারীদের অবশ্য ওপেনএআইয়ের প্রিমিয়াম চ্যাটজিপিটি প্ল্যানটি সাবস্ক্রাইব করতে হবে। ডেভেলপাররা ওপেনএআইয়ের জিপিটি বিল্ডার টুল ব্যবহার করে সহজে নিজেদের মতো জিপিটি তৈরি করতে পারবে। জিপিটি স্টোরের ঘোষণা গত বছর করা হয়েছিল, তবে ওপেনএআইতে নেতৃত্বের পরিবর্তনের কারণে সেটা চালু হতে বিলম্বিত হয়। খবর টেকক্রাঞ্চ