দুই বছরের মধ্যে ভারতের ২০ লাখের বেশি কর্মীকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ দেবে মাইক্রোসফট। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত সিইও কানেকশন ইভেন্টে এ ঘোষণা দেন প্রযুক্তি কোম্পানিটির প্রধান নির্বাহী সত্য নাদেলা। অ্যাডভান্টে জি ইন্ডিয়া নামে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে মাইক্রোসফটের বড় পরিকল্পনার একটি অংশ এটি। মূলত ভারতে এআই ট্রান্সফরমেশন বাস্তবায়ন ও কর্মক্ষেত্রে এ প্রযুক্তির ব্যবহার বাড়াতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। গিজচায়না