বিশ্বে প্রতিনিয়ত সাইবার হামলার ঘটনা ঘটছে। এর মধ্যে ম্যালওয়্যার অন্যতম। সম্প্রতি ট্রুবট ম্যালওয়্যারের আক্রমণের বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা প্রশাসন। এ ম্যালওয়্যারের মাধ্যমে দেশ দুটির বিভিন্ন প্রতিষ্ঠানে আক্রমণের চেষ্টা চালানো হচ্ছে। দ্য কানাডিয়ান সেন্টার ও যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) যৌথ বিবৃতিতে জানায়, সাইবার হামলাকারীরা ট্রুবট ম্যালওয়্যারের নতুন ভার্সন ব্যবহারের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে চাইছে। রয়টার্স