আইওএস ব্যবহারকারীরা যেন সহজে গান খুঁজে পান সেজন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব মিউজিক। এটি সোয়াইপ সং নেভিগেশন ফিচার নামে এসেছে। নিউজ বাইটসের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আগে থেকেই এটি ব্যবহার করে আসছে। সম্প্রতি আইফোন ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হলো। নতুন ফিচার আসার আগে কন্ট্রোল থেকে ব্যবহারকারীদের মিউজিকে প্রবেশ করে গান খুঁজতে হতো। বর্তমানে ডান ও বাম দিকে সোয়াপ করার মাধ্যমে গান পরিবর্তন করা যাবে। দ্য নিউজ