২০২৫ দেশের সবচেয়ে বড় মাল্টি ব্র্যান্ডেড রিটেইল চেইন ও অ্যাপল পণ্যের অনুমোদিত বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ার অফিসিয়ালি আইফোন ১৭ সি‌রিজ উন্মোচন করেছে। যার মধ্যে রয়েছে আইফোন ১৭, আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স।

রোববার সকা‌লে রাজধানী ঢাকার গুলশান আভিনিউয়ের বিটিআই ল্যান্ডমার্কে অবস্থিত দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর, গ্যাজেট স্টুডিও বাই জিঅ্যান্ডজিতে আয়ো‌জিত এক অনুষ্ঠানে নতুন আইফোন ১৭ সি‌রিজ উন্মোচন করা হয়। অনুষ্ঠা‌নে অতিথিদের মধ্যে ছিলেন গ্যাজেট অ্যান্ড গিয়ারের পার্টনার ও সিইও নূরে আলম শিমু, পার্টনার জাহাঙ্গীর আলম সাচ্চু, মো আহসান কবির চৌধুরী ও হেড অব মার্কেটিং ইরফানুল হক খান, বাংলাদেশের খ্যাতনামা স্ট্যান্ডআপ কমেডিয়ান ও কন্টেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব খান, এবং সঙ্গীতশিল্পী ও গীতিকার জেফার রহমান।

দেশে নতুন আইফোন ১৭ সি‌রিজ উন্মোচনের বিষ‌য়েগ্যাজেট অ্যান্ড গিয়ারের পার্টনার ও সিইও নূরে আলম শিমু বলেন, বাজারের সবচেয়ে সেরা অফারটির মাধ্যমে অ্যাপলের সমৃদ্ধ অভিজ্ঞতা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। ক্রেতারা এখন একটি নির্দিষ্ট জায়গা থেকেই বিশেষজ্ঞ সহায়তার পাশাপাশি আইফোন, অ্যাক্সেসরিজ ও সেবা গ্রহণ করতে পারবেন।

আইফোন ১৭ সিরি‌জের বাংলা‌দে‌শী দাম : আইফোন ১৭ (২৫৬ জিবি) ১ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা, ৫১২ জিবি ২ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা, আইফোন এয়ার ২৫৬ জিবি ২ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা, ৫১২ জিবি ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা, আইফোন ১৭ প্রো ২৫৬ জিবি ২ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা, ৫১২ জিবি ২ লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকা, আইফোন ১৭ প্রো ম্যাক্স ২৫৬ জিবি ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা, প্রো ম্যাক্স ৫১২ জিবি ২ লাখ ৮৯ হাজার ৯৯৯ টাকা। নতুন আইফোনগু‌লো গ‌্যা‌জেট অ‌্যান্ড গিয়া‌রের সকল আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্ম www.gadgetandgear.com-এ পাওয়া যাবে। নতুন আইফোন কিনলেই ক্রেতারা উপভোগ করতে পারবেন মাত্র ৩৬,৯৯৯ টাকায় অ্যাপল ওয়াচ আলট্রা ২ অথবা ফ্রি অ্যাপল এয়ারপডস প্রো ২ বা ফ্রি এয়ারপডস ৪ (এএনসি)।

এছাড়াও, একটি ফ্রি অ্যাপল ২০ ওয়াট অরিজিনাল অ্যাডাপ্টার, ফ্রি আইফোন অ্যাক্সেসরিজ (কেস), ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, ১ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি, নির্দিষ্ট ব্যাংকের ক্ষেত্রে ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের পাশাপাশি, ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা। পুরাতন ফোন বদলের ক্ষেত্রে আকর্ষণীয় বোনাস পাওয়ার সুযোগ রয়েছে। (স্টক থাকা পর্যন্ত এই অফারগুলো থাকবে। শর্তাবলী প্রযোজ্য।) - বিজ্ঞপ্তি