অমর একুশে বই মেলায় বুকটক এক্সপিরিয়েন্স সেন্টার চালু করেছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। বইপ্রেমীদের দারুণ অভিজ্ঞতা দিতে এবং বই পড়ার প্রতি সকলকে উৎসাহী করে তুলতে #বইমেলা হ্যাশট্যাগের এ উদ্যোগ নিয়েছ প্লাটফর্মটি। ৯১৮ নম্বর স্টলে এ সেন্টারটি রয়েছে।
এখানে #বুকটক নামে রয়েছে একটি বুক কর্নার। মূলত হ্যাশট্যাগ বুকটক হলো টিকটক প্লাটফর্মে এমন একটি কমিউনিটি যেখানে বই পড়া, লেখা এবং এ সম্পর্কিত কনটেন্ট তৈরি করা হয়।
কনটেন্টের মাধ্যমে বুকটক কমিউনিটি যে বইগুলো টিকটকে তুলে ধরেছে, সেগুলো এ বুক কর্নারে রাখা হয়েছে। বই রিভিউ, লেখার টিপস, জনপ্রিয় উপন্যাসগুলো সম্পর্কে জানা যাবে টিকটকের এই স্টলে। এছাড়া, টিকটক ব্র্যান্ডের নানান ম্যাটেরিয়াল এবং কিউআর কোডগুলো ব্যবহার করে টিকটক অ্যাপের হ্যাশট্যাগ বুকটক এবং হ্যাশট্যাগ বইমেলার কনটেন্টগুলো দেখা যাবে এখানে।
২০২০ সাল থেকে হ্যাশট্যাগ বুকটক কমিউনিটির শুরু হয়।
তবে ঐ বছরের মার্চ মাস থেকে বুকটকের কনটেন্টগুলোর প্রতি ইউজারদের আগ্রহ বেশি দেখা যায়। বিনোদন এবং হ্যাশট্যাগ বুকটক এর রিকমেন্ডেশনগুলোর জন্য টিকটক ব্যবহার করতে দেখা যায়। এ পর্যন্ত বুকটককে কেন্দ্র করে বিশ্বজুড়ে ২ কোটি ৮৯ লাখের বেশি পোস্ট করা হয়েছে টিকটকে। - বিজ্ঞপ্তি










