বেস্ট বাই কানাডার ওয়েবসাইটে নতুন ভার্সনের প্লেস্টেশন ৫ ডুয়ালসেন্স কন্ট্রোলারের তথ্য পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে হয়তো শিগগিরই নতুন এ ডিভাইস বাজারে আসতে পারে। প্লেস্টেশন ৫ ভার্সন২ ডুয়ালসেন্স ওয়্যারলেস কন্ট্রোলারটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ কানাডিয়ান ডলার। তবে এটি কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এবং কেউ চাইলেও এখন এটি কিনতে পারবে না। বাজারে থাকা ডুয়ালসেন্স ডিভাইসের অনুরূপ হলেও এর হার্ডওয়্যারে পরিবর্তন আনা হয়েছে বলে সূত্রে জানা গেছে। গিজমোচায়না