গত বছর মালিকানা পাওয়ার পর বেশকিছু বিতর্কিত উদ্যোগের কারণে টুইটার ব্যবহারকারী উল্লেখযোগ্য হারে কমেছে। ফলে প্রতিযোগী মেটা বিকল্প প্লাটফর্ম তৈরিতে এগোতে পেরেছে। এর অংশ হিসেবে সম্প্রতি থ্রেডস নামের প্লাটফর্ম এনেছে ইনস্টাগ্রাম। শিগগিরই এ প্লাটফর্মে সার্চ, হ্যাশট্যাগ, ফলোয়িং ফিডসহ বিভিন্ন ফিচার চালু করা হবে। খবর গিজমোচায়না।

ভবিষ্যতে টুইটারের বিকল্প এ প্লাটফর্মে ফিচারগুলো যুক্ত করা হবে বলে জানিয়েছে মেটা। থ্রেডসের আগে ট্রুথ সোশ্যাল ও কু বিকল্প প্লাটফর্ম হিসেবে কার্যক্রম পরিচালনা করতে চেয়েছিল।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, থ্রেডস প্লাটফর্ম তৈরিতে যুক্ত দলটি শিগগিরই প্লাটফর্মে আরো সাধারণ কিছু ফিচার যুক্ত করবে। এগুলোর মধ্যে সার্চ, হ্যাশট্যাগ, ফলোয়িং ফিড, গ্রাফ সিঙ্কিং ও ডাইভার্স সাপোর্ট রয়েছে। মোসেরি আরো জানান, প্লাটফর্মে শিগগিরই মেসেজিং সুবিধাও চালু করা হবে। তবে তিনি কোনো তারিখ উল্লেখ করেননি। টুইটারের বিকল্প হিসেবে এলেও বিভিন্ন ফিচার না থাকায় প্রথম থেকেই এটিকে ঘিরে সমালোচনা তৈরি হয়েছে।