ইউটিউব টিভির সাবস্ক্রাইবাররা ডিজনি চ্যানেল ব্ল্যাকআউটের কারণে পাবেন ২০ ডলারের ক্রেডিট। ইউটিউব ও ডিজনির মধ্যে দাম-সংক্রান্ত বিরোধের কারণে গত ৩১ অক্টোবর থেকে ডিজনির চ্যানেলগুলো, যেমন ইএসপিএস ও এবিসি চ্যানেলের সম্প্রচার বন্ধ। কোম্পানি জানিয়েছে, যদি তারা চুক্তিতে পৌঁছে তাহলে চ্যানেলগুলো কয়েক ঘণ্টার মধ্যে পুনরায় চালু হবে। গ্রাহকরা তাদের পরবর্তী বিলিং স্টেটমেন্টে ক্রেডিটটি ব্যবহার করতে পারবেন। এ বিষয়ে ইউটিউব ই-মেইলের মাধ্যমে নির্দেশনা পাঠাচ্ছে। ২০২২ সালে একই ধরনের বিরোধের সময় ইউটিউব গ্রাহকদের ১৫ ডলার ক্রেডিট দিয়েছিল। খবর টেকক্রাঞ্চ
ডিজনি ব্ল্যাকআউটে ইউটিউব টিভি দেবে ২০ ডলারের ক্রেডিট
ইউটিউব টিভির সাবস্ক্রাইবাররা ডিজনি চ্যানেল ব্ল্যাকআউটের কারণে পাবেন ২০ ডলারের ক্রেডিট।










