বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের (এমডব্লিউসি) চলতি আসরে তিনদিনের ফ্রি ট্যুর জেতার সুযোগ দিচ্ছে প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে। অফারটি সবার জন্য উন্মুক্ত।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শীর্ষ তিন বিজয়ী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি সফরে যাবেন। হুয়াওয়ের পক্ষ থেকে বিমান টিকিট ও বার্সেলোনায় তাদের চার রাত থাকার ব্যবস্থা করা হবে।

ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য প্রথম রাউন্ডে অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের ব্যক্তিগত টুইটার, ফেসবুক বা লিংকডইন অ্যাকাউন্টে হুয়াওয়ের ক্যাম্পেইনের পোস্ট শেয়ার করতে হবে। সেই সঙ্গে ‘এমডব্লিউসি ২০২৪ বার্সেলোনায় যাওয়ার জন্য আপনি কী কারণে সবচেয়ে বেশি উৎসাহী’ এ প্রশ্নের উত্তর দিতে হবে। এ পর্বে উত্তর জমা দেওয়ার শেষ দিন আজ রোববার (২১ জানুয়ারি)।

দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত আটজন ফাইনালিস্ট তাদের ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত ভিডিও (এক মিনিটের কম) তৈরি করবেন। যার বিষয় হবে, ‘ডিজিটাল যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিটাল দক্ষতা কী?’ এ পর্বের ভিডিও ২৬ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে।

পোস্টে অংশগ্রহণকারীদের #SeedsTourMWC24 এবং @Huawei ট্যাগ ব্যবহার করতে হবে।

হুয়াওয়ের ফেইসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাবলিক ভোটিংয়ের মাধ্যমে শীর্ষ তিন বিজয়ী নির্বাচিত হবেন। আরো তথ্যের জন্য হুয়াওয়ের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইটে ক্লিক করতে হবে। - সংবাদ বিজ্ঞপ্তি