স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরির অ্যাপ ক্লিপসের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে অ্যাপল। গত ১০ অক্টোবর থেকে নতুন ব্যবহারকারীদের জন্য পরিষেবাটি আর অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে না। তবে পুরনো ব্যবহারকারীরা আগের মতোই অ্যাপটি দিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন বা পুনরায় ডাউনলোড করতে পারবেন। অ্যাপল জানিয়েছে, সামনে কোনো আপডেট না থাকায় ক্লিপস ব্যবহার করা ক্রমেই কঠিন হতে পারে। ২০১৭ সালে চালু হওয়া ক্লিপস অ্যাপে ছবি ও ভিডিও একত্র করে ফিল্টার, ইমোজি ও মিউজিক যুক্ত করার সুবিধা ছিল। তবে এটি ইনস্টাগ্রাম স্টোরি বা স্ন্যাপচ্যাটের মতো হলেও সামাজিক নেটওয়ার্কিংয়ের অংশ নয়। খবর টেকক্রাঞ্চ