সেলেক্সট্রার সঙ্গে যুক্ত হলো ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, সেলফোন ও অ্যাকসেসরিজ পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান আম্বালা ট্রেডার্স। এখন থেকে সেলেক্সট্রার আমদানি করা সব পণ্য আম্বালা ট্রেডার্সের সব শাখা অফিসে পাওয়া যাবে। সম্প্রতি এ বিষয়ে আম্বালা ট্রেডার্সের সঙ্গে সেলেক্সট্রার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বালা ট্রেডার্সের প্রতিষ্ঠাতা এবং স্বত্বাধিকারী আরিফ সিকদার এবং সেলেক্সট্রার ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত প্রমুখ। 

আরিফ সিকদার বলেন, ‘‌আজকাল বিভিন্ন কারণেই আমাদের বিভিন্ন প্রযুক্তিপণ্যের ওপর নির্ভরশীল হতে হয়। তাই দেশের সর্বস্তরের মানুষ যেন সহজে এসব পণ্য কিনতে পারে সে লক্ষ্যে আমরা সেলেক্সট্রার সঙ্গে অংশীদারত্ব করেছি। সেলেক্সট্রার পণ্যগুলো আম্বালার সব শাখা অফিসের সেলস পয়েন্টে বিক্রি করা হবে।’

সাকিব আরাফাত বলেন, ‘‌সেলেক্সট্রা সবসময়ই ভালো ব্র্যান্ডের অথেনটিক প্রডাক্ট দেশের বাজারে সরবরাহ করে। দেশের সব মানুষ যেন সহজে লাইফস্টাইল পণ্য কিনতে পারে এজন্য আম্বালা ট্রেডার্স একটি উপযুক্ত প্লাটফর্ম বলে আমি মনে করি।’