প্রথমবারের মতো চ্যানেল সাবস্ক্রিপশনের ফি বাড়াচ্ছে টুইচ। সম্প্রতি প্লাটফর্মটির মালিকানা প্রতিষ্ঠান অ্যামাজন এ কথা জানায়। বিবৃতিতে টুইচ জানায়, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির পাশাপাশি মুদ্রামানের তারতম্যের পরিপ্রেক্ষিতে স্ট্রিমারদের আয়ে সামঞ্জস্য আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও তুরস্কে ফি বাড়ানো হবে। ওয়েবের মাধ্যমে যারা সাবস্ক্রিপশনের জন্য আবেদন করেছে শুধু তাদের ক্ষেত্রে ফি বাড়বে বলে টুইচ সূত্রে জানা গেছে। সামনের মাসগুলোতে মোবাইল অ্যাপেও ফি বাড়ানো হবে। এনগ্যাজেট
চ্যানেল সাবস্ক্রিপশন ফি বাড়াচ্ছে টুইচ
প্রথমবারের মতো চ্যানেল সাবস্ক্রিপশনের ফি বাড়াচ্ছে টুইচ। সম্প্রতি প্লাটফর্মটির মালিকানা প্রতিষ্ঠান অ্যামাজন এ কথা জানায়। বিবৃতিতে টুইচ জানায়, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির পাশাপাশি মুদ্রামানের তারতম্যের










