জাপানের নবায়নযোগ্য শক্তি খাত হুমকির মুখে। কনটেকসের সোলারভিউ পণ্যে ত্রুটি পাওয়ায় এ হামলা হতে পারে বলে শঙ্কা রয়েছে। খবর টেকটাইমস।
জাপানের একটি কোম্পানি সোলারভিউয়ের পণ্য তৈরি করেছে। এটি সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করা কোম্পানিগুলোর ওপর নজরদারিতে সহায়তা করে। এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি জায়গায় এটি স্থাপন করা হয়েছে। টেকরাডারের তথ্যানুযায়ী, পালো আল্টো নেটওয়ার্কের নিরাপত্তা গবেষকরা একটি মিশনের সন্ধান পেয়েছেন। যেখানে ক্ষতিকর মিরাই বটনেট ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। ২০১৬ সালে এটি প্রথম প্রকাশ্যে আসে এবং এখন পর্যন্ত ক্ষতি করেই যাচ্ছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে ইন্টারনেট অব থিংস (আইওটি) ডিভাইসকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। যার মধ্যে টিপিলিংক, নেটগিয়ার ও জিক্সেলের মতো ব্র্যান্ড রয়েছে। সোলারভিউয়ের পণ্যের মধ্যে সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। সাইবার হামলায় এটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন নিরাপত্তা গবেষকরা। ভালনচেক দেখতে পায়, সোলারভিউয়ের ৬০০-এর বেশি সিস্টেমে ইন্টারনেট সার্চ ইঞ্জিন শোডানের মাধ্যমে প্রবেশ করা যায়, যা সাইবার হামলার জন্য অনেকটাই সহজ।










