দক্ষিণ আমেরিকার সাতটি দেশে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করবে অ্যামাজন ও টেলিকমিউনিকেশন সংস্থা ভ্রিও। এর মাধ্যমে কোম্পানি দুটি ইলোন মাস্কের স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, উরুগুয়ে, পেরু, ইকুয়েডর ও কলম্বিয়ায় এ ইন্টারনেট পরিষেবা দেয়া হবে। ভ্রিওর ভাইস প্রেসিডেন্ট লুকাস এটিকে বড় সুযোগ হিসেবে আখ্যা দিয়েছেন। ইন্টারনেট পরিষেবার জন্য পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট সরবরাহ করবে অ্যামাজনের প্রজেক্ট কুইপার। রয়টার্স