অ্যাপল শিগগিরই তিনটি নতুন ডিভাইস উন্মোচনের পরিকল্পনা করছে। আগামী সপ্তাহে নতুন আইপ্যাড প্রো, আপডেটেড ভিশন প্রো হেডসেট এবং ১৪ ইঞ্চি এন্ট্রি-লেভেল ম্যাকবুক প্রো আনতে যাচ্ছে টেক জায়ান্টটি। প্রত্যেকটি ডিভাইসে থাকবে অ্যাপলের নতুন এমফাইভ চিপ। অ্যাপল বিশেষজ্ঞ মার্ক গুরম্যান সম্প্রতি এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বড় লঞ্চ ইভেন্ট আয়োজন করার পরিবর্তে ডিভাইসগুলো অনলাইনে ছোট ভিডিও বা ক্লিপের মাধ্যমে প্রকাশ করতে পারে অ্যাপল।’ খবর ইন্ডিয়ান টুডে