মাইক্রোসফটকে গোপন নথিপত্র ফাঁস করে দেয়ায় দায়ে ইন্টেলের সাবেক প্রকৌশলী বরুণ গুপ্তকে দুই বছরের প্রবেশন এবং ৩৪ হাজার ৪৭২ ডলার জরিমানা করা হয়েছে। প্রসিকিউটররা জানিয়েছেন, ফাঁস হওয়া তথ্যগুলো বরুণকে মাইক্রোসফটে তার নতুন চাকরি পেতে সাহায্য করেছে এবং কোম্পানিকে কৌশলগত সুবিধা দিয়েছে। বরুণ এরই মধ্যে জরিমানা পরিশোধ করেছেন এবং পরিবারসহ ফ্রান্সে চলে গেছেন। বর্তমানে তিনি ভিনিয়ার্ড ব্যবস্থাপনা অধ্যয়ন করছেন এবং ওয়াইন শিল্পে কর্মজীবন শুরুর পরিকল্পনা করছেন। খবর ইন্ডিয়া টুডে
মাইক্রোসফটকে গোপন তথ্য দেয়ায় সাবেক ইন্টেল কর্মীকে জরিমানা
মাইক্রোসফটকে গোপন নথিপত্র ফাঁস করে দেয়ায় দায়ে ইন্টেলের সাবেক প্রকৌশলী বরুণ গুপ্তকে দুই বছরের প্রবেশন এবং ৩৪ হাজার ৪৭২ ডলার জরিমানা করা হয়েছে।









