যুক্তরাষ্ট্রে সনির প্লেস্টেশন ফাইভ কনসোলের দাম প্রায় ৫০ ডলার বাড়ছে। সবচেয়ে দামি প্রো সংস্করণটি আগামী বৃহস্পতিবার থেকে ৭৪৯ ডলার ৯৯ সেন্টে কিনতে হবে। প্রতিষ্ঠানটিকে এখন বাড়তি খরচ এবং গেমিং বাজারের শ্লথ প্রবৃদ্ধিকে মোকাবেলা করতে হচ্ছে বলে ধারণা বাজারসংশ্লিষ্টদের। এছাড়া মূল্যবৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাপানসহ বেশির ভাগ বাণিজ্য অংশীদারের ওপর আরোপিত শুল্কও একটি কারণ। খবর বিবিসি
যুক্তরাষ্ট্রে শুল্কের আশঙ্কায় দাম বাড়ছে প্লেস্টেশন ফাইভের
যুক্তরাষ্ট্রে সনির প্লেস্টেশন ফাইভ কনসোলের দাম প্রায় ৫০ ডলার বাড়ছে।










