লাহোরে আজ শুক্রবার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ২০১ রানের সৌধ গড়েছে পাকিস্তান। বুধবার এ মাঠেই ৭ উইকেটে ২০১ রান তুলেছিল স্বাগতিকরা। জবাব দিতে নেমে বাংলাদেশ হেরেছিল ৩৭ রানে।

টস জিতে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহান ও হাসান নওয়াজের ফিফটিতে বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। ফারহান ৪১ বলে ৪ বাউন্ডারি ও ছক্কায় ৭৪ এবং নওয়াজ ২৬ বলে ২ বাউন্ডারিও ৩ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। এছাড়া ২৫ বলে ৪১ রান করেন মোহাম্মাদ হারিস।

বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব ৩৬ রানে ও হাসান মাহমুদ ৪৭ রানে ২টি করে উইকেট নেন। একটি উইকেট নেন রিশাদ হোসেন।