ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফাইনালে টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাঞ্জাব কিংস।

এখন পর্যন্ত সাতটি দল পেয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএ) শিরোপার স্বাদ। এর মধ্যে একটি দলের এখন আর অস্তিত্ত্বই নেই। ডেকান চার্জার্স বিলুপ্ত দল। দুই সাবেক চ্যাম্পিয়ন আবার শুরু থেকে ছিল না। সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটানস।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস আইপিএলের প্রথম আসর থেকে ১৮তম আসর পর্যন্ত প্রতিটিতে খেলেছে। তারা সম্মিলিতভাবে চারটি ফাইনাল খেললেও কখনো শিরোপা জিততে পারেনি। এবার সেই বদনাম ঘুচবে। তবে সেটি কার? কোন দল জিতবে আইপিএল শিরোপা?