আইপিএলে আরেকটি আকাশছোঁয়া স্কোর গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। আজ রোববার দিল্লিতে অনুষ্ঠিত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩ উইকেটে ২৭৮ রান তুলেছে সানরাইজার্স। এটা আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। সর্বোচ্চ ২৮৭ ও দ্বিতীয় সর্বোচ্চ ২৮৬ রানের স্কোরও তাদের গড়া।
অভিষেক শর্মা (১৬ বলে ৩২) ও ট্রাভিস হেড (৪০ বলে ৭৬) ভিত গড়ে দেয়ার পর দক্ষিণ আফ্রিকান ‘বুচার’ হেনরিক ক্লাসেন নির্দয়ভাবে কলকাতার বোলারদের পিটিয়ে ১৭ বলে ফিফটি ও ৩৭ বলে সেঞ্চুরি করেন। এটা আইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। ৩৯ বলে ৭ বাউন্ডারি ও ৯ ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন ক্লাসেন। এছাড়া ইশান কিশান ২০ বলে ২৯ ও অনিকেত ভার্মা ৬ বলে ১২ রান করেন।
এটা টেবিলের সাত ও আটের লড়াই। আজ জিতলে কলকাতা ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টকে টপকে টেবিলের ছয় নম্বরে উঠে যাবে সানরাইজার্স।










