লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি স্বাগতিক পাকিস্তান এবং বাংলাদেশ। এ ম্যাচের শুরুতেই টস জিতলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। টস জিতেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফিল্ডিং করতে হবে বাংলাদেশ দলকে।
পাকিস্তান একাদশে
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ, আবরার আহমেদ।
বাংলাদেশ একাদশে কারা
তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।










