ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটিং ব্যাটার ও উইকেটকিপার নিকোলাস পুরান মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ৬১টি ওয়ানডে ম্যাচ খেলে ১৯৮৩ রান ও ১০৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২২৭৫ রান করেছেন তিনি। তিনি বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পাননি পুরান। এছাড়া, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ার পর তাকে আর ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে ডাকা হয়নি।

ক্রিস গেইলের কাছ থেকে অভিষেকের ক্যাপ নেন পুরান
২০১৬ সালে টি-টোয়েন্টি ও তিন বছর পর ওয়ানডে অভিষেক হয় পুরানের। ২০২২ সালে তিনি সাদা-বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের দায়িত্ব পান। যদিও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয় ঘটলে সরে যান। ২০২৪ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজটাই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকল।
২০২৪ সালটিই তার ক্যারিয়ারের সেরা ছিল। এক বর্ষপঞ্জিতে ১৭০টি ছক্কার রেকর্ড গড়েছেন তিনি। এ সময় খেলেছেন ডারবান সুপার জায়ান্টস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস, মুম্বাই ইন্ডিয়ান্স নিউইয়র্ক, নর্দার্ন সুপারচার্জার্স, রংপুর রাইডার্স, ত্রিনবাগো নাইট রাইডার্স এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ৭৬ ম্যাচ খেলে ১৭০টি ছক্কা মেরেছেন তিনি। দুইয়ে থাকা মোহাম্মদ রিজওয়ানের ছক্কা মাত্র ৫৭টি!
রেকর্ড গড়ার পরের বছরই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন।










