লাহোরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ২০১ রানের সৌধ গড়ে পাকিস্তান। বুধবার এ মাঠেই ৭ উইকেটে ২০১ রান তুলেছিল স্বাগতিকরা। জবাব দিতে নেমে বাংলাদেশ হেরেছিল ৩৭ রানে। শুক্রবার রাতেও দাপটে জিতল স্বাগতিক দল। বাংলাদেশ ১৪৪ রানে গুটিয়ে যায়। এ ম্যাচে ৫৭ রানের জয়ে ২-০ তে সিরিজ জিতে নিল আগা সালমানের দল। রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

টস জিতে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহান ও হাসান নওয়াজের ফিফটিতে বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। ফারহান ৪১ বলে ৪ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৭৪ এবং নওয়াজ ২৬ বলে ২ বাউন্ডারিও ৩ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। এছাড়া ২৫ বলে ৪১ রান করেন মোহাম্মাদ হারিস। তানজিম হাসান সাকিব ৩৬ রানে ও হাসান মাহমুদ ৪৭ রানে ২টি করে উইকেট নেন। একটি উইকেট নেন রিশাদ হোসেন। ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বোলার তানজিম হাসান সাকিব লড়াই করে দলকে ১৪৪ রান এনে দেন। তিনি ৩১ বলে ৫০ রান করেন। তানজিদ হাসান সাকিব করেন ১৯ বলে ৩৩ রান।