শোনা যাচ্ছে, আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এ তারকা জুটি। মার্কিন ম্যাগাজিন পেজ সিক্সের প্রতিবেদন অনুযায়ী, ১৩ সংখ্যাটি সুইফটের কাছে বিশেষভাবে সৌভাগ্যের। তার জন্মদিনও ১৩ ডিসেম্বর। তাই এ তারিখেই বিয়ে করতে চান টেইলর।
চূড়ান্ত হলো টেইলর সুইফটের বিয়ের তারিখ
বিশ্বখ্যাত পপ আইকন টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের গুঞ্জনে এখন সরগরম হলিউড।










