চলে গেলেন জনপ্রিয় অস্ট্রেলিয়ান অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন। মাত্র ৫৬ বছর বয়সে ক্যান্সারের কাছে হার মানলেন এ অভিনেতা। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে বুধবার (স্থানীয় সময়) মারা যান জুলিয়ান ম্যাকমাহন। তার স্ত্রী কেলি পানিয়াগুয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছেন মৃত্যুর খবর। ‘চার্মড’ দিয়ে শুরু, ‘নিপ/টাক’ দিয়ে খ্যাতির শিখরে ওঠেন জুলিয়ান ম্যাকমাহন। অভিনয়জীবনের শুরু থেকেই ছোট পর্দায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।