দীর্ঘ বিরতি শেষে আবারো ভৌতিক সিনেমায় ফিরছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ২০০৯ সালে ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’-এ অভিনয়ের পর এবার ‘স্ক্যারি পিকচার’ দিয়ে এ ঘরানায় দেখা যাবে তাকে। সিনেমাটি প্রযোজনা করছেন দক্ষিণী অভিনেতা ও প্রযোজক রানা দগ্গুবতি। সম্প্রতি এক অনুষ্ঠানে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেন রানা। হিন্দিতে নির্মিতব্য সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। পাশাপাশি রানা দগ্গুবতীর ঘোষণার ভিডিও বার্তাও শেয়ার করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করবেন রানা দগ্গুবতীর বন্ধু রবি বাবু। ‘স্ক্যারি পিকচার’ পরিচালনার মধ্য দিয়ে প্রথমবারের মতো হিন্দি সিনেমায় কাজ করতে যাচ্ছেন রবি বাবু। এর আগে তেলুগু ভাষায় বেশ কয়েকটি জনপ্রিয় ভৌতিক সিনেমা নির্মাণ করেছেন তিনি।
আবারো ভৌতিক সিনেমায় কঙ্গনা
২০০৯ সালে ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’-এ অভিনয়ের পর এবার ‘স্ক্যারি পিকচার’ দিয়ে এ ঘরানায় দেখা যাবে তাকে।










