ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং সিনেমায় আর গাইবেন না। মঙ্গলবার অরিজিৎ তার ভেরিফায়েড ফেসবুক পেজে ভক্ত ও শ্রোতাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আর প্লেব্যাক না করার ঘোষণা দেন। অরিজিতের ঘনিষ্ঠদের বরাতে বিবিসি বাংলার প্রতিবেদন জানিয়েছে, তিনি পরিচালক হিসেবে প্রথম হিন্দি চলচ্চিত্রের কাজ শুরু করেছেন। এ কারণেই সিনেমায় আর গাইছেন না।