ভারতীয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন। দিবাগত রাতে দিল্লিতে তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শেষ কয়েক দিন ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। ‌গতকাল সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা। মুকুলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপেয়ী। হিন্দিসহ ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রির সিনেমায় তিনি অভিনয় করেছেন।