৩১ মার্চ বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিতব্য এ আয়োজনে দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের পাশাপাশি তরুণ ও শিশু চিত্রশিল্পীরা ক্যানভাসে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধবিষয়ক চিত্র আঁকবেন। খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী, হাশেম খান, আবদুস সাত্তার, ফরিদা জামানসহ দেশের অর্ধশতাধিক চিত্রশিল্পী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
চ্যানেল আইয়ে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’
স্বাধীনতা দিবস উপলক্ষে এ বছরও চ্যানেল আই-চেতনা চত্বরে অনুষ্ঠিত হবে রঙ তুলিতে মুক্তিযুদ্ধ।










