সিনেমাটিতে অভিনয় করে দর্শকের প্রশংসা পাচ্ছেন এ অভিনেত্রী। নতুন বছরে তিনি আরো ভালো কাজ করতে চান।

নববর্ষ নিয়ে তিনি বলেন, ‘‌আমার কাছে নতুন বছর, পহেলা বৈশাখ খুবই ম্যাটার করে। আমি কিছু না কিছু পরিকল্পনা করি। প্রতি বছরই নববর্ষে আলাদা পরিকল্পনা থাকে। এবারো পোশাকে বাছাই করেছি, কাচের চুড়ি অর্ডার করেছিলাম। পহেলা বৈশাখের সকালটা পরিবারের সঙ্গেই কাটিয়েছি। পান্তা ইলিশ আমার জন্য মাস্ট। সবাই মিলে মজা করে খাওয়াদাওয়া করেছি। মেলায় ঘুরেছি। সব মিলিয়ে ঘটা করেই দিনটা উদযাপন করেছি।’

অভিষেক সিনেমায় স্নিগ্ধার পারফরম্যান্সের প্রশংসা করেছেন দর্শক। এ নিয়ে তিনি বলেন, ‘আমার তো কেবল সিনেমায় যাত্রা হলো। প্রেসার কুকারে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছি। নিজেকে সেভাবে তৈরি করার চেষ্টা করব। দর্শক প্রেসার কুকার দেখেছেন। তাদের প্রতিক্রিয়াই আমার প্রেরণা। যারা দেখেনি তাদেরও আমন্ত্রণ, সিনেমাটি দেখার।’

পহেলা বৈশাখে সিনেমা, নাটক বা কনটেন্ট মুক্তি প্রসঙ্গেও ইতিবাচক মনোভাব এ অভিনেত্রীর। তিনি বলেন, ‘‌ঈদে যেমন আমাদের অনেক কনটেন্ট মুক্তি পায়, পহেলা বৈশাখেও সেটা হওয়া উচিত। এটা একটা ভালো আইডিয়া। তাহলে পহেলা বৈশাখের মতো উৎসবের সময়ও দেখা যাবে সিনেমা হলগুলো পরিপূর্ণ। এছাড়া নাটক, ওটিটিতেও কনটেন্ট আসতে পারে। বৈশাখকে ঘিরে আমাদের কনটেন্ট কম আসে। তবে আরো আসা উচিত।’

নতুন বছরের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘‌আমি খুব ইতিবাচক মানুষ। নতুন বছরে চাই আমি যেন ভালো কাজ করতে পারি। প্রথম সিনেমা এল। এ রকম আরো কাজ যেন করতে পারি সে প্রত্যাশা। আর দর্শকের জন্য বলতে চাই, সবাই সুস্থ থাকবেন। নতুন বছরটা আপনাদের সুন্দর কাটুক। আমাদের দেশটাও ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি সে প্রত্যাশা।’